জীবনে সবকিছু সঠিক নিয়মে পালন করাই হচ্ছে নিয়মানুবর্তিতা । পৃথিবীর সব কিছুই নিয়ম - শৃঙ্খলার বন্ধনে আবদ্ধ । কোথাও কোন অনিয়ম নেই । আকাশে চন্দ্র, সূর্য, নক্ষত্র  এক অপূর্ব নিয়মে আবর্তিত হচ্ছে । কখনো তার ব্যতিক্রম দেখা যায় নি ।

আমাদের দেশে পালাক্রমে আসে ছয়টি ঋতু । প্রকৃতির সবকিছু পৃথিবীর শুরু থেকে যেমন চলছিল তেমনি চলে আসছে । কোনকিছুতেই কোন ব্যতিক্রম ঘটে নি । মানুষকেও নিয়মানুবর্তিতা মেনে চলতে হবে । না হলে তাকে বার বার ব্যর্থ হয়ে পেছনে পড়ে থাকতে হবে । নিয়মানুবর্তিতা ছাড়া মানুষ তার লক্ষ্যে পৌঁছতে পারে না । বিখ্যাত মনিষি বা ইতিহাসে যারা অমর হয়ে আছেন তাদের জীবনী পড়লেই নিয়মানুবর্তিতার নজির পাওয়া যায় । তাই আমাদের ভবিষ্যত সুন্দর করতে হলে সকলকে নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে চলতে হবে ।